রাসূলুল্লাহ সা. উকায়দির-এর হাতে একটি পত্র লিখে পাঠান। পত্রের পাঠ নিম্নরূপ—
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
هَذَا كَتَابٌ مِنْ مُحَمَّدِ رَسُوْلِ اللهِ لِأُكَيْدِر دُوْمَةَ،
حِيْنَ أَجَابَ إلَى الإسْلاَمِ، وَخَلَعَ الأنْدَادَ وَالأصْنَامَ، مَعَ خَالِدِ بْنِ الْوَلِيْدِ سَيْفِ اللهِ فِىْ دُوْمَةِ الْجَنْدَلِ وأَكْنَافِهَا إنَّ لَنَا الضَّاحِيَةَ مِنَ الضَّحْلِ وَالْبَوْرِ وَالْمَعَامِىَ وَأغْفَالِ الأَرْضِ وَالْحَلْقَةَ وَالسِّلاَحَ وَالْحَافِرَ وَالْحِصْنِ، وَلَكُمْ الضَّامِنَةُ مِنَ النَّخْلِ، والَمْعِيْنُ مِنَ الْمَعْمُوْرِ، لاَ تُعْدَلُ سَارِحَتُكُمْ، ولاَ تَعُدُّ فَارِدَتُكُمْ ولاَ يُحْظَرُ عَلَيْكُمُ النَّبَاتُ، تُقِيْمُوْنَ الصَّلاَةَ لِوَقْتِهَا، وَتُؤْتُوْنَ الزَّكَاةَ بحَقِّهَا، عَلَيْكُمْ بذَلِكَ عَهْدُ اللهِ وَالمَيْثَاقُ، وَلَكُمْ بذَالِكَ الصِّدْقُ والْوَفاَءُ، شَهِدَ اللهُ وَمَنْ حَضَرَ مِنَ الْمُسْلِمِيْنَ.
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম।
এ পত্রটি আল্লাহর রাসূল মুহাম্মাদ-এর পক্ষ থেকে দাওমার উকায়দিরের প্রতি।
যখন সে মূর্তি পূজা ছেড়ে ইসলাম গ্রহণ করে এবং সাইফুল্লাহ খালিদ ইবন ওয়ালীদ-এর সাথে আসে। আর এটা দাওমাবাসীদের উদ্দেশেও বটে। তোমাদের আবাদী জমির বহির্ভূত জমি, অনাবাদী জমি, অজ্ঞাত ভূমিসমূহ, চিহ্নহীন ভূমিসমূহ, ঘরবাড়ী শূন্য জমি, লৌহবর্ম, অস্ত্রশস্ত্র, ভারবাহী পশু এবং দূর্গসমূহ প্রভৃতি আমাদের অধিকারে থাকবে। আর তোমাদের অধিকারে থাকবে ঐ খেজুর বাগানসমূহ যেগুলো দুর্গের মধ্যে রয়েছে। এবং আবাদ ভূমির পানির প্রব হমান ধারাসমূহ। চারণভূমিতে তোমাদের বিচরণরত পশুগুলো যাকাত নির্ধারণের সময় যাকাত আদায়কারীর নিকট একত্রিত করা হবে না। তোমাদের পশুগুলোকে চারণভূমি থেকে বারণ করা হবে না। তোমাদেরকে সময়মত সালাত আদায় করতে হবে। এবং নিয়মানুযায়ী যাকাত দিতে হবে। বিনিময়ে তোমাদের সাথে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে। তোমরা আমাদের নিকট থেকে পাবে নিষ্ঠা ও বিশ্বস্ততা। আল্লাহ ও উপস্থিত মুসলমানগণ এর সাক্ষীস্বরূপ রইলেন।’
আযরূহ ও জারবাবাসীর প্রতি
রাসূলুল্লাহ সা.-এর পত্র
(كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لأَهْلِ أَذْرُحَ وَجَرْبَاءَ بالأمَانِ)
আযরূহ ও জাবরা অঞ্চল দুটি জর্ডানের মধ্যে অবস্থিত। আয়লা তথা আকাবার পাদ্রী ইউহান্নার সাথে