لِمَنْ اَخَذَهُ مِنَ النَّاسِ، وَإِنَّهُ لاَ يَحِلُّ أَنْ يَمْنَعُوْا مَاءً يَرْدُوْنَهُ وَلاَ طَرِيْقًا يُرِيْدُوْنَهُ مِنْ بَرٍّ أَوْ بَحْرٍ. هَذَا كِتَابُ جُهَيْمِ بْنِ الصَّلْتِ.
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম।
এটা আল্লাহর রাসূল নবী মুহাম্মাদ-এর পক্ষ থেকে ইউহান্না ইবন রূবা এবং আয়লাবাসীদের মধ্যে এবং জলে-স্থলে তাদের জলযান ও বাহনসমূহ এবং কাফেলাসমূহের প্রতি অভয়নামা, তাদের জন্য এবং তাদের সঙ্গে সিরিয়া, ইয়ামান ও বাহরবাসীদের জন্য আল্লাহ এবং তার রাসূল মুহাম্মাদের যিম্মাদারী রইল। কেউ যদি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করে তাহলে তার সম্পদ তার রক্ষাপ্রাচীর হবে না। তার হিফাযতের কোন যিম্মাদারী নেই। এমতাবস্থায় কেউ তার সম্পদ হস্তগত করলে তা তার জন্য বৈধ হবে।
তারা যে সব জলাশয়ের বা কূপের পানি ব্যবহার করবে, তা থেকে অন্যদেরকে তারা বারণ করবে না এবং তাদের ব্যবহারের পথঘাট-জলপথ ও স্থলপথ অন্যদেরকে ব্যবহার করতে মানা করবে না।’
দাওমাতুল জান্দাল অধিপতি উকায়দির-
এর প্রতি রাসূলুল্লাহ সা.-এর পত্র
(كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُكَيْدِرَ دُوْمَةِ الْجَنْدَلِ)
দাওমাতুল জান্দাল এটি সিরিয়া ও মদীনার মধ্যবর্তী দারুল কুরা। এটি একটি একক জনপদ। অথবা কয়েকটি জনপদের সমষ্টি। তায় পাহাড়ের নিকটবর্তী এ এলাকাটি একটি প্রাচীর দ্বারা সু-সংরক্ষিত। উকায়দির ছিলেন বাইযান্টাইন সম্রাটের করদ রাজা। রাসূলুল্লাহ সা. ৯ম হিজরীতে খালিদ ইবন ওয়ালীদ রা.-কে দাওমাতুল জান্দালে ইসলামের দাওয়াত সংবলিত একটি পত্র দিয়ে প্রেরণ করেন। উকায়দির ইসলাম গ্রহণ না করে মুসলমান প্রতিনিধিদলের সাথে যুদ্ধে লিপ্ত হয়। তার দলবল মুসলমান বাহিনীর হাতে পরাজিত হয় এবং এক পর্যায়ে উকায়দির বন্দী হয়ে রাসূলুল্লাহ সা.-এর দরবারে উপস্থিত হয়। রাসূলুল্লাহ সা. তাকে সসম্মানে দরবারে বসালেন এবং তাকে ইসলামের দাওয়াত দিলেন। উকায়দির রাসূলুল্লাহ সা.-এর উদারতা, উন্নত আচরণ এবং তাঁর মধুর বাণী শ্রবণ করে অভিভূত হয়ে যায় এবং স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করে।