أَجَابَا إِلَى الإِسْلاَمِ.
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম।
‘আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদ-এর পক্ষ থেকে জুলান্দীর পুত্রদ্বয় জায়ফার ও ‘আবদের প্রতি।
শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হিদায়াতের অনুসরণ করে। অতঃপর আমি আপনাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আপনারা ইসলাম গ্রহণ করুন, শান্তি পাবেন। আমি সমগ্র মানবজাতির প্রতি আল্লাহর রাসূল, যাতে করে আল্লাহর বান্দাদের সতর্ক করে দিই এবং কাফিরদের উপর আল্লাহর বাণী বাস্তবায়িত হয়। আপনারা দু’জন যদি ইসলাম গ্রহণ করেন, তবে আমি আপনাদের দু’জনকেই ওয়ালী (গভর্নর) নিযুক্ত করবো আর যদি ইসলাম গ্রহণ না করেন, তবে জেনে রাখুন, আপনাদের রাজ্য টিকবে না। আমার অশ্বারোহী সৈন্যরা আপনাদের রাজ্যে ঢুকে পড়বে এবং আপনাদের রাজ্যে আমার নবুওয়াতের নিদর্শন অচিরেই প্রকাশিত হবে।’
আয়লার সরদারদের প্রতি
রাসূলুল্লাহ সা.-এর পত্র
(عَهْدُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لأَهْلِ أيْلَةِ بالأمان)
আয়লা হেজায সীমান্তের শেষ সীমা এবং সিরিয়া সীমান্তের শুরুতেই লোহিত সাগরের উপকুল ঘেঁষে এ শহর ও জনপদটি অবস্থিত। এখন তা আকাবা নামে বিখ্যাত। এটা সিরিয়ার একটি শহর। আবূ যায়দ-এর মতে, এটি একটি ছোট জনপদ যেখানে শনিবারে শিকার যাদের জন্য আল্লাহ নিষিদ্ধ করেছিলেন সেই ইহুদীদের বসবাস ছিল। নবী করীম সা.-এর যুগেও এখানে ইহুদীরাই বসবাস করত। এটি রোমক তথা বাইযান্টাইন সাম্রাজ্যের অধীন ছিল। রাসূল সা.-এর আমলে এর শাসক ছিলেন ইউহান্না। তিনি একজন বড় খ্রিস্টীয় ধর্মযাজক ছিলেন। ইউহান্না ও আয়লার সরদারদের প্রতি রাসূল সা. নিম্নোক্ত পত্রটি প্রেরণ করেন।
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
هَذَا أَمَنَةٌ مِّنْ مُحَمَّدِ النَّبِىِّ رَسُوْلِ اللهِ لِيَوْحَنَّةَ بْنِ رُوْبَةَ وَاَهْلِ اَيْلََةَ سُفْنِهِمْ وسَيَّارَتِهِمْ فى الْبَرِّ والْبَحْرِ لَهُمْ ذِمَّةُ اللهِ وَذِمَّةُ مُحَمَّدِ النَّبِىِّ وَمَنْ كَانَ مَعَهُمْ مْنِ اَهْلِ الشَّامِ وَ أَهْلِ الْيَمَنِ وَاَهْلِ الْبَحْرِ، فَمَنْ اَحْدَثَ مِنْهُمْ حَدَثًا فَاِنَّهُ لاَ يَجُوْزُ مَالَهُ دُوْنَ نَفْسِهِ وَاَنَّهُ طَيِّبٌ