سَارُوْا إِلَى الْحَرَّةِ حَرَّةِ الرَّجْلاءِ فَنَزَلُوْهَا.”
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম।
এটা আল্লাহর রাসূল মুহাম্মাদ-এর পক্ষ হতে রিফা‘আ ইবন যায়দের জন্য লিখিত পত্র।
আমি তাঁকে তার নিজের সম্প্রদায় এবং তাঁর সম্প্রদায়ে শামিল হয়েছে এমন সকলের নিকট প্রেরণ করলাম। সে তাদেরকে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি আহ্বান জানাবে। যে ব্যক্তি তাতে সাড়া দেবে, সে আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে। যে পৃষ্ঠ প্রদর্শন করবে, তার জন্য দুই মাসের নিরাপত্তা থাকবে।’
রিফা‘আ রা. যখন তাঁর সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন, তখন তারা সকলে তাঁর ডাকে সাড়া দিলো এবং ইসলাম গ্রহণ করল। এরপর তারা হররায় অর্থাৎ রাজলার-হাররায় (প্রস্তরময় ভূমিতে) চলে গেল এবং সেখানে বসবাস করতে লাগল।
ওমানের রাজন্যদ্বয়ের প্রতি রাসূলুল্লাহ সা.-এর পত্র
(كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَيْفَرٍ وَعَبْدِ ابْنَى الْجُلَنْدِىِّ مَلِكَى عُمَّانَ)
৮ম হিজরী সনের যী কা‘দা মাসে রাসূলুল্লাহ সা. সাহাবী ‘আমর ইবনুল ‘আস রা. মাফরত একটি পত্র ওমানের রাজন্যদ্বয় জায়ফার ও ‘আবদের নিকট প্রেরণ করেন। জায়ফার ও আবদ উভয়ের পিতা হলেন জুলান্দী। তারা ওমান ও তার পার্শ্ববর্তী অঞ্চলের অধিপতি ছিলেন। তাঁরা খ্রিস্টধর্মের অনুসারী ছিলেন। মিসর বিজয়ী ‘আমর ইবনুল ‘আস রা.-এর হাতে তারা ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সা.-এর সাথে তাদের সাক্ষাৎ হয়নি। ওমানের অধিবাসীদের অধিকাংশই অগ্নিপূজারী ছিল। রাসূলুল্লাহ সা.-এর পত্রখানা পাঠ নিম্নরূপ—
“بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
مِنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ وَرَسُوْلِهِ إِلَى جَيْفَرٍ وَعَبْدِ ابْنَى الْجُلَنْدِىِّ.
سَلاَمٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى، أَمَّا بَعْدُ: فَإِنِّى أَدْعُوْكُمَا بِدِعَايَةِ الإِسْلاَمِ، أسْلِمَا تَسْلَمَا، فَإِنِّىْ رَسُوْلُ اللهِ إِلَى النَّاسِ كَافَّةً، لأُنْذِرَ مَنْ كَانَ حَيًّا، وَيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكَافِرِيْنَ، وَإِنَّكُمَا إِنْ أقْرَرْتُمَا بالإِسْلامِ وَلَّيْتُكُمَا، وَإِنْ أَبَيْتُمَا أَنْ تُقِرَّا بالإِسْلامِ، فَإِنَّ مُلْكَكُمَا زَائِلٌ عَنْكُمَا، وَخَيْلِىْ تَحُلُّ بِسَاحِتِكُمَا، وَتَظْهَرُ نُبُوَّتِىْ عَلَى مُلْكِكُمَا” وَقَدْ