হাওযার জবাবী পত্র
(رَدُّ هَوْذَةَ عَلَى كِتَابِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ)
হাওযা রাসূলুল্লাহ সা.-এর পত্রের উত্তরে নিম্নোক্ত পত্রটি প্রেরণ করেন—
“مَا أَحْسَنَ مَا تَدْعُوْ إِلَيْهِ وَأَجْمَلَهُ، وَأَنَا شَاعِرُ قَوْمِىْ وَخَطِيْبُهَمْ، وَالْعَرْبُ تَهَابُ مَكَانِىْ، فَاجْعَلْ إِلَىَّ بَعْضَ الأَمْرَ أتَّبِعْكَ”.
فَلَمَّا قَرَأَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهِ عَلَيْهِ وَسَلَّمَ كِتَابَهُ قَالَ: لَوْ سَأَلَنِىْ سَيَابَةً مَا فَعَلْتُ، باَدَ وَبَادَ مَا فِىْ يَدَيْهِ:
‘আপনি আমাকে যে ধর্মের প্রতি আহ্বান জানাচ্ছেন নিঃসন্দেহে তা উত্তম ও সুন্দর ধর্ম। আমি আমার স্বজাতির মধ্যে একজন কবি এবং বাগ্মীরূপে সুপরিচিত। আরবরা তো আমাকে অত্যন্ত মান্য করে থাকে। রাজত্বের অর্ধেক যদি আপনি আমাকে প্রদান করেন তবেই আমি আপনার আনুগত্য স্বীকার করতে পারি।’
অতঃপর রাসূলুল্লাহ সা. তার পত্র পাঠ করে বললেন: যদি সে আমার কাছে কাঁচা খেজুর পর্যন্ত চাইত তাহলেও তা আমি দিতাম না। সে ও তার হস্তদ্বয়ে যা আছে তথা বিত্তবৈভব ধ্বংস হোক।
রিফা‘আ ইবন যায়দ আল-জুযাঈ‘-এর প্রতি রাসূলুল্লাহ সা.-এর পত্র
(كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرِفَاعَةَ بْنِ زَيْدٍ الْخُزَاعِىِّ)
খায়বারের যুদ্ধের আগে হুদায়বিয়ার সন্ধির পর বানূ জুযামের শাখা দুবায়ব গোত্রের রিফা‘আ ইবন যায়দ আল-জুযাঈ (কোন কোন বর্ণনা অনুযায়ী আল-জুযামী) রাসূলুল্লাহ সা.-এর নিকট উপস্থিত হলেন। তিনি রাসূলুল্লাহ সা.-কে একটি গোলাম উপহার দিলেন এবং ইসলাম গ্রহণ করলেন। তাঁর ইসলাম গ্রহণ ছিল নিষ্ঠাপূর্ণ। রাসূলুল্লাহ সা. তাঁর পক্ষে তাঁর সম্প্রদায়ের নিকট একটি পত্র লেখেন। পত্রখানার পাঠ নিম্নরূপ—
“بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
هَذَا كِتَابٌ مِنْ مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ لِرِفَاعَةَ بْنِ زَيْدٍ
إِنِّىْ بَعَثْتُهُ إِلَى قَوْمِهِ عَامَّةً، وَمَنْ دَخَلَ فِيْهِمْ، يَدْعُوْهُمْ إِلَى اللهِ وَإِلَى رَسُوْلِهِ، فَمَنْ أقْبَلَ مِنْهُمْ فَمِنْ حِزْبِ اللهِ وَحِزْبِ رَسُوْلِهِ، وَمَنْ أدْبَرَ فَلَهُ أمَانُ شَهْرَيْنِ.”
فَلَمَّا قَدِمَ رِفَاعَةُ عَلَى قَوْمِهِ أَجَابُوْا وَأسْلَمُوْا، ثُمَّ