রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

জাবরা ও আযরূহ প্রভৃতি সিরীয় এলাকাসমূহের খ্রিস্টান ও ইহুদী প্রতিনিধিরাও নবী-দরবারে উপস্থিত হন। রাসূলুল্লাহ সা. তাদের নামেও জিযিয়ার বিনিময়ে নিরাপত্তা দানের ফরমান জারী করেন। আযরূহ ও জারবাবাসীদের প্রতি রাসূলুল্লাহ সা. যে পত্রের মাধ্যমে ফরমান জারী করেন, তার পাঠ নিম্নরূপ—
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
هَذَا كِتَابٌ مِنْ مُحَمَّدِ النَّبِىِّ رَسُوْلِ اللهِ لأَهْلِ أذْرُحَ وَجَرْبَاءَ
إِنَّهُمْ آمِنُوْنَ بِأَمَانِ اللهِ وَأَمَانِ مُحَمَّدٍ، وِإِنَّ عَلَيْهِمْ مِائَةَ دِيْنَارٍ فِىْ كُلِّ رَجَبَ وَافِيَةً طَيِّبَةً، وَاللهُ كَفَيْلٌ عَلَيْهِمْ بالنُّصْحِ وَالإِحْسَانِ إِلَى الْمُسْلِمِيْنَ وَمَنْ لَجَأَ إِلَيْهِمْ مِنَ الْمُسْلِمِيْنَ فِى الْمُخَافَةِ وَالتَّعْزِيْرِ”
وَصَالَحَ أَهْلُ مِيْنَاءٍ عَلَى رُبْعِ ثِمَارِهِمْ.
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আযরূহ ও জারবাবাসীর প্রতি আল্লাহর রাসূল মুহাম্মাদ সা.-এর পক্ষ থেকে এই পত্র।
তারা আল্লাহ ও মুহাম্মাদ-এর আশ্রয়ে রয়েছে। প্রতি বছর রজব মাসে পূর্ণ একশ দীনার পরিশোধ করা তাদের দায়িত্ব। মুসলমান ও তাদের মধ্য থেকে যারা ভীতি ও সহযোগিতার ক্ষেত্রে তাদের (আযরূহ ও জারবাবাসী) আশ্রয় প্রার্থনা করবে তাদের প্রতি কল্যাণকামিতা ও সুসম্পর্কের বিনিময়ে আল্লাহ তাদের অভিভাবক।
অতঃপর মীনার অধিবাসীরা ফলমূলের এক চতুর্থাংশের ব্যাপারে সন্ধি করে।’

হিময়ারী বাদশাদের প্রতি
রাসূলুল্লাহ সা.-এর পত্র
(كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى مُلُوْكِ حِمْيَرَ)
ইয়ামানের দক্ষিণভাগে অবস্থিত অতি প্রাচীন একটি রাজ্য হিময়ার। হিময়ারীরা খ্রিস্টপূর্ব দেড় শতাব্দী পূর্বে পশ্চিম ইয়ামানে বসতি করে। তারপর গোটা আরব এলাকার চতুর্দিকে তাদের শাসন প্রতিষ্ঠা করে। তাদের এ সালতানাত বেশ দাপটের সাথে কয়েক শতাব্দী ধরে প্রতিষ্ঠিত থাকে। শেষ পর্যন্ত ইসলামের আবির্ভাবের প্রাক্কালে তা কয়েক খণ্ডে বিভক্ত হয়ে কয়েকটি সামন্ত রাজ্যে পরিণত হয়। এ বাদশাদেরই বংশধরদের মধ্যে আব্দ কুলালের সন্তানদ্বয় হারিস ও নু‘আইম এবং নু‘মান, হামাদান ও মাআরিফ ছিলেন হিময়ারীদের প্রধান। রাসূলুল্লাহ সা. তাদের উদ্দেশে একখানা পত্র লিখে আইয়াশ রা.-এর হাতে