রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

হাজর অধিবাসীদের প্রতি
রাসূলুল্লাহ সা.-এর পত্র
(كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَهْلِ هَجَرَ)
রাসূলুল্লাহ সা. হাজর (বাহরায়নের একটি প্রদেশ) অধিবাসীদের কাছে একটি পত্র লেখেন। পত্রটির পাঠ নিম্নরূপ—
“بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
مِنْ مُحَمَّدِ النَّبِىِّ إِلَى أَهْلِ هَجَرَ
سِلْمٌ أَنْتُمْ، فَإِنِّىْ أَحْمَدُ إِلَيْكُمْ اللهَ الَّذِىْ لاَ إِلَهَ إِلاَّ هُوَ، أَمَّا بَعْدُ: فَإِنِّى أُوْصِيْكُمْ باللهِ وَأَنْفُسَكُمْ أَلاَّ تَضِلُّوْا بَعْدَ إِذْ هُدِيْتُمْ، وَلاَ تَغْوُوْا بَعْدَ إِذْ رَشَدْتُمْ، أَمَّا بَعْدُ: فَإِنَّهُ قَدْ أَتَانِىَ الَّذِىْ صَنَعْتُمْ، وَإِنَّهُ مَنْ يُحْسِنُ مِنْكُمْ لاَ يَحْمِلُ عَلَيْهِ ذَنْبُ الْمُسِىءِ، فَإِذَا جَاءَكُمْ أُمَرَائِىْ فَأَطِيْعُوْهُمْ وَانْصُرُوْهُمْ وَأَعِيْنُوْهُمْ عَلَى أَمْرِ اللهِ وَفِى سَبِيْلِهِ، فَإِنَّهُ مَنْ يَعْمَلُ مَنْكُمْ عَمَلاً صَالِحًا فَلَنْ يَضِلَّ لَهُ عِنْدَ اللهِ وَعِنْدِىْ، وَأَمَّا بَعْدُ: فَقَدْ جَاءَنِىْ وَفْدُكُمْ فَلَمْ آتِ إِلَيْهِمْ إِلاَّ مَا سَرَّهُمْ، وَإِنِّى لَوْ جَهَدْتُ، حَقِّىْ فِيْكُمْ كُلَّهُ أَخْرَجْتُكُمْ مِنْ هَجَرَ، فَشَفَّعْتُ غَائِبَكُمْ، وَأفْضَلْتُ عَلَى شَاهِدِكُمْ، فَاذْكُرُوْا نِعْمَةِ اللهِ عَلَيْكُمْ”.

‘বিসমিল্লাহির রাহমানির রাহীম।
নবী মুহাম্মাদ-এর পক্ষ থেকে হাজরবাসীর প্রতি।
তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি তোমাদের কাছে আল্লাহর প্রশংসা করছি, যিনি ছাড়া কোন উপাস্য নেই। অতঃপর নিশ্চয় আমি তোমাদেরকে আল্লাহ ও তোমাদের কসম দিয়ে ওসীয়ত করছি যে, তোমরা হিদায়াত পাওয়ার পর পথভ্রষ্ট হবে না, সঠিক পথ পাওয়ার পর পথহারা হবে না। পরকথা, অবশ্যই তোমাদের কর্মের সংবাদ আমার কাছে এসেছে। আর যে তোমাদের মধ্য থেকে সৎকর্ম করবে, তার উপর কোন অপরাধীর অপরাধ চাপিয়ে দেয়া হবে না। সুতরাং তোমাদের কাছে যখন আমার নেতা আসবে, তখন তোমরা তাদের আনুগত্য করবে, তাদেরকে আল্লাহর আদেশ বাস্তবায়ন ও তাঁর রাস্তায় সাহায্য ও সহযোগিতা করবে। কেননা তোমাদের মধ্যে যে সৎকর্ম করবে তাকে আমার ও আল্লাহর কাছ থেকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। অতঃপর আমার