রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

করে সে নিজেরই উপকার করে থাকে। যে ব্যক্তি আমার দূতদের কথা শ্রবণ করে এবং তাদের নির্দেশনা অনুসারে চলে, প্রকৃতপক্ষে সে আমারই আনুগত্য করে। আর যে ব্যক্তি তাদের প্রতি সদ্ব্যহার করে প্রকৃতপক্ষে সে আমারই সাথে সদ্ব্যবহার করে। আমার দূতরা আপনার কার্যকলাপের ভূয়সী প্রশংসা করেছে এবং আপনি আপনার সম্প্রদায়ের ব্যাপারে যে সুপারিশ করেছেন, তা আমি মঞ্জুর করলাম। সুতরাং মুসলমানদেরকে তাদের সে সম্পদ-বিভবসহ তাদের অবস্থার উপর ছেড়ে দিন। যে সম্পদ-বিভবের মালিক থাকা অবস্থায় তারা ইসলাম গ্রহণ করেছে। যারা ত্রুটি করেছে, তাদের ত্রুটি আমি মাফ করে দিয়েছি। আপনিও তাদেরকে মাফ করে দিন। যতদিন আপনি সৎপথে থাকবেন, ততদিন পর্যন্ত আমরা আপনাকে পদচ্যুত করবো না। আর যারা ইহুদী অথবা অগ্নিউপাসক হিসাবেই থাকতে চায়, তাদেরকে অবশ্যই জিযিয়া কর দিতে হবে।’

বাহরায়নবাসীর প্রতি রাসূলুল্লাহ সা.-এর পত্র

كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَهْلِ الْبَحْرَيْنِ
রাসূলুল্লাহ সা. বাহরায়নের অধিবাসীদের প্রতি একটি পত্র লেখেন। পত্রটির পাঠ নিম্নরূপ—
“أَمَّا بَعْدُ: فَإِنَّكُمْ إِذَا أَقَمْتُمُ الصَّلاةَ، وَآتَيْتُمُ الزَّكَاةَ، وَنَصَحْتُمْ للهِ وَرَسُوْلِهْ، وَآتَيْتُمْ عُشْرَ النَّخْلِ، وَنِصْفَ عُشْرِ الْحَبِّ، وَلَمْ تُمَجِّسُوْا أَوْلاَدَكُمْ، فَلَكُمْ مَا أَسْلَمْتُمْ عَلَيْهِ، غَيْرَ أَنَّ بَيْتَ النَّارِ للهِ وَرَسُوْلِهِ، وَإِنْ أَبَيْتُمْ فَعَلَيْكُمُ الْجِزْيَةُ”.
‘অতঃপর যখন তোমরা নামায আদায় করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ ও তাঁর রাসূল সা.-এর জন্য (একে অপরের) কল্যাণ কামনা করবে এবং খেজুরের দশমাংশ ও শস্যের এক দশমাংশের অর্ধেক তথা বিশ ভাগের এক ভাগ রাষ্ট্রীয় কোষাগারে প্রদান করবে এবং তোমাদের সন্তানদের অগ্নিপূজক বানাবে না, তাদের জন্য তাই নির্ধারিত যা তোমাদের একজন মুসলমানের উপর বর্তায়। তবে ‘বায়তুন নার’ এর সম্পদ আল্লাহ ও তাঁর রাসূলের সা.-এর জন্য বরাদ্দ। আর যদি তোমরা তা প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করো, তাহলে তোমাদেরকে জিযিয়া প্রদান করতে হবে।’