ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা গ্রহণ করতে হবে।’
মুনযির-এর জবাবী পত্র
(رَدُّ الْمُنْذِرِ عَلَى كِتَابِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ)
“أَمَّا بَعْدُ يَا رَسُوْلَ اللهِ: فَإِِنِّى قَرَأْتُ كِتَابَكَ عَلَى أَهْلِ الْبَحْرَيْنِ، فَمِنْهُمْ مَنْ أحَبَّ الإسْلاَمَ وَأَعْجَبَهُ وَدَخَلَ فِيْهِ، وَمِنْهُمْ مَنْ كَرِهَهُ، وَبِأَرْضِىْ مَجُوْسٌ وَيَهُوْدٌ، فَأَحْدِثْ لِىْ فِىْ ذَلِكَ أَمْرَكَ”.
‘অতঃপর হে আল্লাহর রাসূল! বাহরায়নবাসীদের আমি আপনার পত্রটি পড়ে শুনিয়ে দিয়েছি। কেউ কেউ ইসলামকে পছন্দ করেছে এবং রীতিমত ইসলাম গ্রহণ করেছে আবার অনেকে অপছন্দও করেছে। আমার দেশে ইহুদী এবং অগ্নি উপাসকরা রয়েছে। এদের ব্যাপারে আপনার নির্দেশ দানে মর্জি হয়।’
রাসূলুল্লাহ সা.-এর জবাবী পত্র
(رَدُّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى كِتَابِ الْمُنْذِرِ)
“بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
مِنْ مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ إِلَى الْمُنْذِرِ بْنِ سَاوَى.
سَلاَمٌ عَلَيْكَ، فَإِنِّىْ أحْمَدُ إِلَيْكَ اللهَ الَّذِىْ لاَ إِلَهَ إِلاَّ هُوَ، وَأَشْهَدُ أنْ لاَ إِلَهَ إَلاَّ اللهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ. أَمَّا بَعْدُ: فَإِنِّى أُذَكِّرُكَ اللهَ عَزَّ وَجَلَّ، فَإِنَُّه مَنْ يَنْصَحْ فَإِنَّمَا يَنْصَحُ لِنَفْسِهِ، وَإِنَّهُ مَنْ يُطِعْ رُسُلِى وَيَتَّبِعْ أَمْرَهُمْ فَقَدْ أَطَاعَنِىْ، وَمَنْ نَصَحَ لَهُمْ فَقَدْ نَصَحَ لِىْ، وَإِنَّ رُسُلِىْ قَدْ أثْنَوْا عَلَيْكَ خَيْراً، وَإِنِّى قَدْ شَفَّعْتُكَ فِىْ قَوْمِكَ، فَاتْرُكْ لِلْمُسْلِمِيْنَ مَا أَسْلَمُوْا عَلَيْهِ، وَعَفَوْتُ عَنْ أَهْلِ الذُّنُوْبِ فَاقْبَلْ مِنْهُمْ، وَإِنَّكَ مَهْمَا تُصْلِحْ فَلَنْ نَعْزِلَكَ عَنْ عَمَلِكَ، وَمَنْ أَقَامَ عَلَى يَهُوْدِيِّتِهِ، أَوْ مَجُوْسِيَّتِهِ فَعَلَيْهِ الْجِزْيِةُ”.
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আল্লাহর রাসূল মুহাম্মাদ-এর পক্ষ থেকে মুনযির ইবন সাওয়ার প্রতি।
আপনার প্রতি আল্লাহর সালাম বর্ষিত হোক। আমি সেই আল্লাহর প্রশংসা বর্ণনা করছি যিনি একক, তিনি ছাড়া কোন উপাস্য নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ এক, অদ্বিতীয় এবং মুহাম্মাদ তার বান্দা ও রাসূল। অতঃপর আমি আপনাকে মহান আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। যে উপদেশ গ্রহণ