রাহমানির রাহীম।
আল্লাহর রাসূল মুহাম্মাদ-এর পক্ষ থেকে কিবতী জাতির নেতা মুকাওকিসের প্রতি।
শান্তি বর্ষিত হোক তাঁর উপর যে সত্যপথের অনুসারী। অতঃপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আপনি ইসলাম কবুল করুন শান্তিতে থাকবেন। ইসলাম গ্রহণ করুন আল্লাহ তা‘আলা আপনাকে দ্বিগুণ প্রতিদান দেবেন। পক্ষান্তরে, যদি অগ্রাহ্য করেন, তবে গোটা কিবতী জাতির পাপের বোঝা আপনার উপর বর্তাবে।
হে আহলে কিতাবগণ এসো, এমন একটি কথার দিকে যা তোমাদের ও আমাদের মাঝে বরাবর আর তা হলো, আমরা এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। তাঁর সাথে কাউকে শরীক করব না। আর আল্লাহকে বাদ দিয়ে আমরা একে অপরকে প্রভুরূপে গ্রহণ করব না। আর তারা যদি একান্তই মুখ ফিরিয়ে নেয়, তবে বলে দাও, তোমরা সাক্ষী থেকো, আমরা মুসলমান।’
মুকাওকিসের জবাবী পত্র
(رَدُّ الْمُقَوْقِسِ عَلَى كِتَابِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ)
মুকাওকিস রাসূলুল্লাহ সা.-এর পত্রের উত্তরে নিম্নোক্ত পত্রখানা প্রেরণ করেন।
“بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
لِمُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ مِنَ الْمُقَوْقِسِ عَظِيْمِ الْقِبْطِ.
سَلاَمٌ عَلَيْكَ، أَمَّا بَعْدُ: فَقَدْ قَرَأْتُ كِتَابَكَ، وَفَهِمْتُ مَا ذَكَرْتَ فِيْهِ، وَمَا تَدْعُوْ إِلَيْهِ، وَقَدْ عَلِمْتُ أَنَّ نَبِيًا قَدْ بَقِىَ، وَقَدْ كُنْتُ أَظُنُّ أنَّهُ يَخْرُجُ بِالشَّامِ، وَقَدْ أَكْرَمتُ رَسُوْلَكَ، وَبَعَثْتُ إِلَيْكَ بِجَارِيَتَيْنِ لَهُمَا مَكَانٌ فِى الْقِبْطِ عَظِيْمِ، وَبِثِيَابٍ، وَأُهْدِيْتُ إِلَيْكَ بَغْلَةً لِتَرْكَبَهَا، وَالسَّلامُ عَلَيْكَ.
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম।
কিবতের অধিপতি মুকাওকিসের পক্ষ থেকে মুহাম্মাদ ইবন ‘আব্দুল্লাহ-এর প্রতি।
আপনার প্রতি সালাম বর্ষিত হোক। অতঃপর আমি আপনার পত্রখানা পড়েছি এবং তাতে উল্লেখিত আপনার বক্তব্য এবং দাওয়াত উপলব্ধি করেছি। একজন নবী যে আবির্ভূত হবেন তা আমি জানতাম। কিন্তু আমার ধারণা ছিল যে, তিনি শামদেশে আবির্ভূত হবেন। আমি আপনার দূতকে যথাযোগ্য সম্মান ও ইজ্জত করলাম। আপনার দরবারে দুটি সম্ভ্রান্ত দাসী প্রেরণ