করলাম। কিবতীদের মাঝে যারা বড় মর্যাদার অধিকারিণী। আপনার পরিধানের জন্য কিছু পরিচ্ছদ এবং আপনার বাহনস্বরূপ একটি খচ্চর হাদিয়া হিসেবে পাঠালাম। আপনার প্রতি সালাম বর্ষিত হোক।’
সিরিয়া অধিপতি হারিছ ইবন আবী শামির আল-গাসসানী-এর প্রতি রাসূলুল্লাহ সা.-এর পত্র
(كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْحَارِثِ بْنِ أَبِىْ شَمِرَ الْغَسَّانِىْ صَاحِبِ دِمَشْقَ)
রাসূলুল্লাহ সা. যখন বিভিন্ন রাজাবাদশার নামে ইসলামের দিকে দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করেন তখন দামিশকের অধিপতি ছিল হারিস ইবন আবী শামীর আল-গাসসানী। রাসূলুল্লাহ সা. তাঁর সাহাবী শুজা ইবন ওহাব আল-আসাদী মারফত দামিশকের সম্রাট বরাবর একটি পত্র প্রেরণ করেন। পত্রখানার পাঠ নিম্নরূপ—
“بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
مِنْ مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ إِلَى الْحَارِثِ بْنِ أَبِىْ شُمَرَ.
سَلامٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى وَآمَنَ باللهِ وَصَدَّقَ، وَإِنِّى أَدْعُوْكَ أَنْ تُؤمِنَ باللهِ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ يَبْقِى لَكَ مُلْكُكَ”. فَلَمَّا قَرَأَ الْكِتَابَ رَمَى بِهِ، ثُمَّ قَالَ: مَنْ يَنْزِعُ مِنِّى مُلْكِىْ؟ أَنَا سَائِرٌ إِلَيْهِ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهُ وَسَلَّمَ: بَادَ مُلْكُهُ، وَقَدْ ثَنَاهُ قَيْصَرُ عَنْ عَزْمِهِ.
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আল্লাহর রাসূল মুহাম্মাদ-এর পক্ষ থেকে হারিছ ইবন আবী শামির গাসসানীর প্রতি।
সে ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক যে হিদায়াতের অনুসরণ করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে ও তার প্রত্যয়ন করেছে। আমি আপনাকে আহ্বান জানাচ্ছি যে, সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করুন যিনি একক এবং অদ্বিতীয়, তার কোন অংশীদার নেই। ইসলামের দাওআত কবুল করুন, আপনার জন্য আপনার রাজত্ব প্রতিষ্ঠিত থাকবে।’
হারিছ পত্রখানা পাঠ করে তা মাটিতে ছুড়ে ফেলল এবং সে বলল: কে আমার কাছ থেকে রাজত্ব কেড়ে নেবে? আমি তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। রাসূলুল্লাহ সা. এ সংবাদ শুনে বললেন: তার রাজত্ব ধ্বংস হোক। আর কায়সার তাঁর সিদ্ধান্তের প্রশংসা করে।