রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

রাসূল এবং সত্যায়িত রাসূল (অর্থাৎ পূর্ববর্তী কিতাবসমূহে প্রত্যয়ন করা হয়েছে)। আমি আপনার পিতৃব্যপুত্র এবং তাঁর সাথীদের মাধ্যমে আপনার নিকট বায়‘আত হয়েছি, আপনার আনুগত্যবন্ধনে আবদ্ধ হয়েছি এবং আমি তাঁদের হাতেই আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আনুগত্যের শপথ করেছি।
আমি আমার পুত্র উরহা ইবন আসহামকে আপনার খিদমতে পাঠাচ্ছি। আমার নিজের উপর ছাড়া আর কারো উপর আমার হাত নেই। হে আল্লাহর রাসূল! আপনি যদি আমাকে তলব করেন, তবে আমি নিজে আপনার খিদমতে এসে হাজির হব। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি যা বলেন তা সব সত্য। হে আল্লাহর রাসূল আপনার উপর শান্তি বর্ষিত হোক।’

মিসরের সম্রাট মুকাওকিসের প্রতি রাসূলুল্লাহ সা.-এর পত্র

(كِتَابُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُقَوْقِسِ عَظِيْمِ الْقِبْطِ)
হিজরী সপ্তম সালের শুরুর দিকে রাসূলুল্লাহ সা. ইসলামের দাওয়াত দিয়ে মিসর ও ইসকান্দরিয়ার সম্রাট মুকাওকিসের নামে একটি পত্র প্রেরণ করেন। মূল্যবান পত্রের বাহক হিসেবে রাসূলুল্লাহ সা. তাঁর সাহাবী হাতিব ইবন বালতা‘আকে নির্বাচন করেছিলেন। মুকাওকিস হলো মিসর সম্রাটের উপাধি। যেমন ফেরাউন ও কিসরা দুটি উপাধি। তাঁর পূর্ণ নাম জুরায়জ ইবন মীনা। আর মুকাওকিস অর্থ হলো: দীর্ঘকায় লোক। মুকাওকিস মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী এবং রোমক সম্রাটের অধীন এবং তারই পক্ষ থেকে নিয়োজিত রাজা। মুকাওকিসের প্রতি রাসূলুল্লাহ সা. কর্তৃক প্রেরিত পত্রখানার পাঠ নিম্নরূপ—
“بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
مِنْ مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ إِلَى الْمُقَوْقِسِ عَظِيْمِ الْقِِبْطِ
سَلامٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى. أمَّا بَعْدُ: فَإِنِّىْ أَدْعُوْكَ بِدِعَايَةِ الإِسْلاَمِ، أَسْلِمْ تَسْلَمْ، يُؤْتِكَ اللهُ أجْرَكَ مَرَّتَيْنِ، فَإِنْ تَوَلَّيْتَ فإنَّمَا عَلَيْكَ إِثْمُ الْقِبط. و”ياَهْلَ الْكِتَابِ تَعَالَوْا اِلَى كَلِمَةٍ سَوَائٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ اَلَّا نَعْبُدَ اِلَّا اللهَ وَلَا نُشْرِكَ بِه شَيْئًا وَّلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا اَرْبَابًا مِّنْ دُوْنِ اللهِ فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ”.
‘বিসমিল্লাহির