পরিচ্ছেদ: ১
আবির্ভাব
রবিউল্-আউয়াল মাসের বারো তারিখ। সোমবার।শুক্লা-দ্বাদশীর অপূর্ণ-চাঁদ সবেমাত্র অন্ত গিয়াছে। সুবহে সাদিকের সুর্খ নূরে পুব-আসম্মান রাঙা হইয়া উঠিতেছে। আলো-আঁধারের দোল খাইয়া ঘুমন্ত প্রকৃতি আঁখি মেলিতেছে।বিশ্ব-জগত আজ নীরব। নিখিল সৃষ্টির অন্তর-তলে কি-যেন-একটা অতৃপ্তি ও অপূর্ণতার বেদনা রহিয়। রহিয়া হিল্লোলিত হইয়া উঠিতেছে। কোন্ স্বপ্নসাধ আজও যেন তার মিটে নাই। যুগযুগান্তের পুঞ্জীভূত সেই নিরাশার বেদনা আজ যেন জমাট বাঁধিয়া দাঁড়াইয়া আছে।আরবের মরু-দিগন্তে মক্কা-নগরীর এক নিভৃত কুটীরে একটি নারী ঠিক এই সময়ে সুখস্বপ্ন দেখিতেছিলেন।নাম তাঁর আমিনা।তিনি দেখিতেছিলেন: অসীম আকাশের ওপার হইতে জ্যোতির্ময়ফিরিশতারা যেন মিছিল করিয়া অগ্রসর হইতেছে। মুখে তাহাদের অপূর্ব উল্লাস, কণ্ঠে তাহাদের ‘মারহাবা’ ধ্বনি। কোন্ অনাগত পথিকের আগমন-১