«<>»

অতএব একথা নিঃসন্দেহে বলা যায় যে, হযরত মুহম্মদকে যাহারা কেবলমাত্র ‘অতিমানুষ’ রূপে মানব-গণ্ডীর উর্ধ্বে তুলিয়া ধরিবেন, তাহারাও যেমন ভুল করিবেন, যাহারা তাঁহাকে আমাদেরই মত ‘মাটির মানুষ’ বলিয়া ধরার ধুলায় টানিয়া রাখিবেন, তাহারাও ঠিক তেমনই ভুল করিবেন।

হযরত মুহম্মদ ছিলেন মানুষ ও অতিমানুষের মিলিত রূপ। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে তিনি ছিলেন যোগসূত্র। অন্য কথায়: তিনি ছিলেন আজার রাজপ্রতিনিধি বা খলিফা (viceregent) এই ভঙ্গিতে দেখিলেই তাঁহাকে চেনা সহজ হয়।

আল্লাহ্, নিরাকার। তিনি কাহাকেও জন্ম দেন না, কাহারও দ্বারা তিনি জাতও নহেন। তিনি এক, অথচ সৃষ্টি বহু ও বিচিত্র। স্রষ্টা নিরাকার, অথচ সৃষ্টি লাকার।কেমন করিয়া ‘অরূপ হইতে রূপে, নিরাকার হইতে সাকারে পৌঁছা যায়? এপারে-ওপারে কি করিয়া সংযোগ রাখা সম্ভব হয়?

একজন বাহন বা medium-এর এখানে নিতান্ত প্রয়োজন। খেয়াতরীর মাঝির মতন এপারে-ওপারে সে পারাপার করে।এই মাধ্যমই হইতেছেন হযরত মুহম্মদ। স্রষ্টা ও সৃষ্টির মাঝে তিনি মিলনসূত্র। একদিকে যেমন তিনি আল্লার প্রতিনিধি, অপরদিকে তেমনই তিনি আমাদেরও প্রতিনিধি। একদিকে তিনি আল্লার বাণী বহন করিয়া আনিয়া সৃষ্টির প্রাণের দুয়ারে পৌঁছাইয়া দেন, অপরদিকে তেমনি সৃষ্টির ব্যথা- বেদনা ও অভাব-অভিযোগ আল্লার দরবারে পেশ করেন। কাজেই তাঁহাকে লইয়া স্রষ্টা ও সৃষ্টি-উভয়েরই এত প্রয়োজন।

কুরআন শরীফে তাই বলা হইয়াছে:”কূল ইয়া আইওহায়াসে। ইন্নি রাসুলুল্লাহি ইলাইকুম্ জামীয়া”অর্থাৎ: হে মানবজাতি, আমি তোমাদের সকলের নিকট আল্লার প্রেরিত রসুল।

অন্যত্র তেমনি বলা হইয়াছে:”কূল ইন্নামা আনা বাশারুম মিলুকুম ইউহা ইলাইয়া”অর্থাৎ বল, হে মুহম্মদ! নিশ্চয়ই আমি তোমাদের মত একজন মানুষ যা’র উপর অহি-নাজিল হয়।

«<>»