প্রকাশকের নিবেদন

অনেক চেষ্টার পরে বহু আকাঙ্ক্ষিত ‘বিশ্বনবী’র তৃতীয় মুদ্রণ প্রকাশিত হল। ‘বিশ্বনবী’র পুরাতন সংস্করণ বহুদিন নিঃশেষিত হয়ে যাওয়ায় গ্রন্থকার এই পুস্তকের পরিকল্পনা সম্পূর্ণ নূতন করে করেন; তারই সঙ্গে সঙ্গতি রেখে ‘বিশ্বনবী’র পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হল।

আশা করি বহুদিনের অদম্য পরিশ্রম ও অধ্যবসায়ের ফল এই ‘বিশ্বনবী’ পড়ে হযরত মুহম্মদ ও ইসলামধর্ম সম্বন্ধে পাঠকের সুস্পষ্ট ধারণা জন্মাবে। সাফল্য ও অসাফল্যের বিচার পাঠকবর্গই করবেন। কাগজের মূল্য ও মুদ্রণজনিত অন্যান্য আনুসঙ্গিক খরচ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বইয়ের দাম সঙ্গত কারণেই বাড়াতে বাধ্য হলাম। যাঁরা এই কাজে আমাদের সহযোগিতা করেছেন তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।