(আমরা) ব্যবহার করেন। দৃষ্টান্তস্বরূপ মহারাণী ভিক্টোরিয়ার ঘোষণা-পত্রের (Queen’s Proclamation) উল্লেখ করা যাইতে পারে। লেখানে ‘We’ (আমরা) ব্যবহৃত হইয়াছে। বলা বাহুল্য, এই রীতি কুরআন শরীফের নিজস্ব। আল্লাহ, নিজেই এই বাচন-ভংগী শিক্ষা দিয়াছেন। ‘আমি’ না বলিয়া ‘আমরা’ বলিয়াছেন। কাজেই, তর্জমার ভুল হইয়াছে-পাঠক- যেন সেরূপ মনে না করেন। মূলে বহুবচন আছে বলিয়াই তর্জমাতেও বহুবচন আসিয়াছে। উপরের আয়াতের ইংরাজী তর্জমাতেও ‘We’ শব্দ আছে:”And whoever desires the reward of this world We will give him of it and whoever desires the reward of the hereafter, We will give him of it, and We will reward the grateful.”-Moulana Muhammad Ali

আল্লামা ইউসুফ আলি একই রীতি অনুসরণ করিয়াছেন। উপরোক্ত আয়াতের অনুবাদে তিনি লিখিতেছেন: “If any do desire a reward in this life, We shall give it to him……”.

বস্তুতঃ অনুবাদ ঠিক রাখিতে হইলে মূলের সহিত তাহার মিল রাখিতেই হইবে। বলা বাহুল্য, এই কারণেই বাংলা তর্জমায় আল্লার স্থানে বহুবচন ব্যবহার করা হইয়াছে। বহু সতর্কতা সত্ত্বেও এবারেও কিছু কিছু ছাপার ভুল রহিয়া গেল। তবে লেগুলি বিশেষ মারাত্মক নয়। পাঠক-পাঠিকা সেগুলি নিজেরাই সংশোধন করিয়া লইবেন। আরয ইতি-

বিনীত

গোলাম মোস্তফা