মূহুর্ত যেন আসন্ন হইয়া উঠিয়াছে; নিখিল ধরণী অনিমেষ নয়নে তাই তাঁহার আসা-পথ চাহিয়া আছে। দিকে দিকে পুলক-স্পন্দন জাগিয়া উঠিতেছে। চন্দ্রসূর্য, গ্রহতারা, আকাশ-বাতাস, নদ-নদী, বন-উপবন-সবাই আজ পুলকিত, শিহরিত-হিল্লোলিত। একটা লার্থকতা ও পূর্ণতার সম্ভাবনায় সারা সৃষ্টি আজ চঞ্চল।গ্রহনক্ষত্র ছাড়িয়া আকাশ ঘুরিয়া মিছিল অবশেষে আরব-গগনে আশিয়া দাঁড়াইল; তারপর ধীরে ধীরে আমিনার কুটীর-প্রাংগণে অবতরণ করিল। এক অপূর্ব জ্যোতিতে ঘরখানি আলোকিত হইয়া গেল। আমিনা অবাক হইয়া চাহিয়া রহিলেন। কেন আজ তাঁহার ক্ষুদ্র গৃহে এত আলো- এত সমারোহ? বিবি হাজেরা, বিবি রহিমা, বিবি মরিয়ম-কেন এই পুণ্যময়ী নারীরা বিহিশত ছাড়িয়া তাঁহার শিয়রে আজ দণ্ডায়মান? বিস্ময়ে ও আনন্দে আমিনার হৃদয় ভরিয়া গেল।এই সুন্দর মুহূর্তে আমিনা এক পুত্ররত্ব প্রসব করিলেন। আঁখি মেলিয়া চাহিয়া দেখিলেন: কোলে তাঁহার পূণিমার চাঁদ হাসিতেছে।সঙ্গে সঙ্গে সারা সৃষ্টির অন্তর ভেদিয়া ঝঙ্কত হইল মহা-আনন্দধ্বনি: “খুশ, আমদিদ, ইয়া রসুলুল্লাহ।” “মারহাবা ইয়া হাবীবুল্লাহ্!” বিহিশতের ঝরোকা হইতে ছর-পরীরা পুষ্পবৃষ্টি করিতে লাগিল; অনন্ত আকাশের অনন্ত গ্রহনক্ষত্র তস্লিম জানাইল। বিশ্ববীণাতারে আগমনী-গান বাজিয়া উঠিল। নীহারিকা-লোকে, তারায় তারায়, অণুমরমাণুতে আজ কাঁপন লাগিল। সবারই মধ্যে আজ যেন কিসের একটা আবেগ, কিসের একটা চাঞ্চল্য। সবারই মুখে আজ বিস্ময়! সবারই মুখে আজ কি-যেন-এক চরম পাওয়ার পরম তৃপ্তি সুপ্রকট। প্রভাত-সূর্য রশ্মি-করাঙ্গুলি বাড়াইয়া নব-অতিথির চরণ-চুম্বন করিল; বনে বনে পাখীরা সমবেত কণ্ঠে গান গাহিয়া উঠিল; সমীরণ দিকে দিকে তাঁহার আবির্ভাবের খুশ-খবর লইয়া ছুটিয়া চলিল। ফুলেরা স্নিগ্ধ হাসি হাসিয়া তাহাদের অস্তরের গোপন সুষমা নজরানা পাঠাইল! নদ-নদী ও গিরি-নির্ঝ’র উচ্ছ্বসিত হইয়া আনন্দ-গান গাহিতে গাহিতে সাগর- পানে ছুটিয়া চলিল। স্থলে-জলে, লতায়-পাতায়, তৃণে-গুন্মে, ফুলে ফলে আজ এমনি অবিশ্রান্ত কানাকানি আর জানাজানি। যার আসার আশায় যুগযুগান্ত ধরিয়া লারা সৃষ্টি অধীর আগ্রহে প্রহর গণিতেছিল সে যেন আসিয়াছে-এই অনুভূতি আন্ত সর্বয় প্রকট।