রাসূলুল্লাহ সা.-এর পত্রাবলি

প্রতিপক্ষ) সুহাইল ইবন ‘আমরের সাথে সম্পন্ন করেছেন। তারা এ ব্যাপারে সমঝোতায় উপনীত হলেন যে, দশ বছর পর্যন্ত উভয় পক্ষের মধ্যে কোন যুদ্ধ হবে না। লোকজন নিরাপদে থাকতে পারবে। কেউ কারো উপর আক্রমণ করতে পারবে না। অভিভাবকের অনুমতি না নিয়ে যদি কেউ (মক্কা থেকে) মুহাম্মাদের নিকট (মদীনায়) চলে যায়, তবে তিনি তাকে ফেরত পাঠিয়ে দেবেন, কিন্তু মুহাম্মাদের কোন সাথী যদি কুরায়শদের কাছে (মক্কা) চলে আসে, তবে তারা তাকে ফেরতে দিতে বাধ্য থাকবে না। নিজেদের অন্তরে যা আছে তা অন্তরেই থাকবে, তার বহিঃপ্রকাশ করা চলবে না। খিয়ানত বা বিশ্বাসভঙ্গ করা চলবে না। যাদের ইচ্ছা হয়, তারা মুহাম্মাদের সঙ্গে মৈত্রীবন্ধনে আবদ্ধ হতে পারবে না, আর যাদের ইচ্ছা তারা কুরায়শদের মৈত্রীবন্ধনে আবদ্ধ হতে পারবে না (এতে কোন পক্ষের হস্তক্ষেপ করা চলবে না)। সুহাইল বলল: এ বছর আপনি চলে যাবেন, মক্কায় প্রবেশ করবেন না এবং আগামী বছর মক্কায় প্রবেশ করবেন আপনার সঙ্গীসাথীদের নিয়ে। তখন আপনি তিনদিন অবস্থান করবেন। আপনার সাথে পথিকসুলভ অস্ত্র থাকবে। আপনি কোষবদ্ধ তরবারী ছাড়া আর কিছু নিয়ে প্রবেশ করবেন না।
সন্ধি লেখা সমাপ্ত হলে মুসলমান ও কুরায়শদের মধ্য থেকে নিম্নোক্ত ব্যক্তিবর্গ এতে স্বাক্ষর করেন। ১. আবূ বাকর ইবন কুহাফা, ২. ‘উমর ইবনুল খাত্তাব, ৩. ‘আব্দুর রহমান ইবন ‘আউফ, ৪. ‘আব্দুল্লাহ ইবন সুহাইল ইবন ‘আমর, ৫. সা‘দ ইবন আবী ওয়াক্কাস, ৬. মাহমূদ ইবন মাসলামা, ৭. মুকরায ইবন হাবস (তখনও তিনি মুশরিক ) ও ৮. ‘আলী ইবন আবূ তালিব রা.।’
খলীফা হারূনুর রশিদ-এর প্রতি
ইমাম মালিক রহ.-এর পত্র
(رِسَالَةُ إِمَامٍ دَارِ الْهِجْرَةِ مَالِكِ بْنِ أَنَسٍ إِلَى الْخَلِيْفَةِ هَارُوْنَ الرَّشَيْدِ)
ইমাম মালিক ইবন আনাস রহ. একজন বিখ্যাত হাদীস বিশারদ এবং ফিকহের অত্যন্ত সম্মনিত প্রণ্ডিতদের একজন