ثَلاَثًا مَعَكَ سِلاُحُ الرَّاكِبِ: السُّيُوْفُ فِى القُرُبِ، لاَ تَدْخُلُهَا بِغَيْرِ هَذَا”.
فَلَمَّا فَرَغَ مِنَ الْكِتَابِ أَشْهَدَ عَلَى الصُّلْحِ رِجَالاً مِنَ الْمُسْلِمِيْنَ وَرِجَالاً مِنَ الْمُشْرِكِيْنَ: أَبَا بَكْرِ بْنِ أَبِىْ قُحَافَةَ، وَعُمَرَ بْنَ الْخَطَّابَ، وَعَبْدَ الرَّحْمَنَ بْنَ عَوْفٍ، وَعَبْدَ اللهِ بْنَ سُهَيْلِ ابْنِ عَمْرٍو، وَسَعْدَ بْنَ أَبِىْ وَقَّاصٍ، وَمَحْمُوْدَ بْنَ مَسْلَمَةَ، وَمُكْرَزَ بْنَ حَفْصٍ- وَهُوَ يَوْمَئِذٍ مُشْرِكٌ- وَعَلِىَّ بْنَ أَبِىْ طَالِبٍ.
‘৬ষ্ঠ হিজরী সনে কুরায়শরা যখন রাসূলুল্লাহ সা.-কে বায়তুল্লাহর যিয়ারত থেকে বাঁধা প্রদান করল। মহানবী সা. ও কুরায়শদের মাঝে দীর্ঘ আলাপ-আলোচনা হলো। পরিশেষে কুরায়শরা সুহাইল ইবন ‘আমরকে সন্ধি স্থাপনের প্রস্তাব দিয়ে পাঠাল। এ দিকে রাসূলুল্লাহ সা. ‘আলী ইবন আবূ তালিবকে সন্ধিচুক্তি সম্পাদনের জন্য ডাকলেন। অতঃপর তিনি বললেন: লেখো, ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম।’ সুহাইল বলল: আমরা এটা চিনি না। বরং আপনি লেখেন: ‘বিসমিকাল্লাহুম্মা’। যেমনটি আমরা সচরাচর লিখি। মুসলমানগণ বললেন: আল্লাহর কসম! আমরা বিসমিল্লাহির রাহমানির রাহীম লিখব। রাসূলুল্লাহ সা. বললেন: লেখো, ‘বিসমিকাল্লাহুম্মা’। অতঃপর তাই লেখা হলো। তিনি বলেন: লেখো, এটি এমন সন্ধি যা আল্লাহর রাসূল মুহাম্মাদ সুহাইল ইবন ‘আমরের সাথে সম্পন্ন করেছেন। সুহাইল বলল: আল্লাহর কসম! আমরা যদি আপনাকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিতাম তাহলে আমরা বায়তুল্লাহর যিয়ারত থেকে আপনাকে বাঁধা প্রদান করতাম না এবং আপনার সাথে যুদ্ধে লিপ্ত হতাম না। বরং আপনি লেখেন, ‘মুহাম্মাদ ইবন ‘আব্দুল্লাহ’। রাসূলুল্লাহ সা. বললেন: আল্লাহর কসম! নিশ্চয় আমি আল্লাহর রাসূল যদিও তোমরা আমাকে মিথ্যারোপ করো। অতঃপর তিনি ‘আলীকে বলেন: ‘রাসূলুল্লাহ’ বাক্যটি মুছে দাও। ‘আলী উত্তরে বলেন: আল্লাহর কসম! আমি কখনো মুছতে পারবো না। রাসূলুল্লাহ সা. বলেন: আমাকে দেখিয়ে দাও। তাঁকে দেখানো হলে তিনি তাঁর হাত দ্বারা তা মুছে দিলেন। অতঃপর বলেন: এটা ঐ সন্ধি যা মুহাম্মাদ ইবন ‘আব্দুল্লাহ (তার