‘উছমান রা. কুরায়শদের হাতে নিহত হয়েছেন। রাসূলুল্লাহ সা. যখন ‘উছমান নিহত হয়েছে বলে খবর পেলেন, তখন তিনি বললেন: এ সম্প্রদায়ের সাথে যুদ্ধ না করা পর্যন্ত আমরা এ স্থান ত্যাগ করব না। তারপর রাসূলুল্লাহ সা. লোকদেরকে বায়‘আতের জন্য আহ্বান জানান। ‘উছমান হত্যার প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে বৃক্ষের নিচে মুসলমানদের যে বায়‘আত অনুষ্ঠিত হয় সেটাই ইসলামের ইতিহাসে বায়‘আতে রিদওয়ান নামে পরিচিত। পবিত্র কুরআনে এ বায়‘আতের কথা উল্লেখ করে আল্লাহ তা‘আলা ইরশাদ করেন: اِنَّ الَّذِيْنَ يُبَايِعُوْنَكَ اِنَّمَا يُبَايِعُوْنَ اللهَ يَدُ اللهِ فَوْقَ اَيْدِيْهِمْ.—‘যারা আপনার কাছে আনুগত্যে শপথ করে, তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে।’ তিনি আরো বলেন, لَقَدْ رَضِيَ اللهُ عَنِ الْمُؤْمِنِيْنَ اِذْ يُبَايِعُوْنَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِيْ قُلُوْبِهِمْ فَاَنْزَلَ السَّكِيْنَةَ عَلَيْهِمْ وَاَثَابَهُمْ فَتْحًا قَرِيْبًا.—‘আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন, যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে শপথ করল। আল্লাহ অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল। অতঃপর তিনি তাদের প্রতি প্রশান্তি নাযিল করলেন এবং তাদেরকে অনন্য বিজয় পুরস্কার দিলেন।’
এ দিকে মুসলমানদের বায়‘আত গ্রহণের খবর কুরায়শদের নিকট পৌঁছলে তারা সন্ধি স্থাপনের জন্য সুহায়ল ইবন আমরকে রাসূলুল্লাহ সা.-এর নিকট প্রেরণ করে। সুহায়ল ইবন আমর যখন রাসূলুল্লাহ সা.-এর নিকট উপস্থিত হলো, তখন সে আলাপ-আলোচনা শুরু করলে সে আলাপ অনেক দীর্ঘ হলো। অনেক বাদানুবাদ হলো। তারপর উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে কিছু শর্তের ভিত্তিতে মুসলমান ও মক্কার কুরায়শদের মাঝে একটি সন্ধিচুক্তি স্বাক্ষরিত হয়। ইতিহাসে এ সন্ধিকে হুদায়বিয়ার সন্ধি হিসেবে অভিহিত করা হয়। আল্লাহ তা‘আলা হুদায়বিয়ার সন্ধিকে স্পষ্ট বিজয় বলে আখ্যা দিয়েছেন। اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِيْنًا.—‘নিশ্চয় আমি আপনার জন্য সুস্পষ্ট বিজয়ের ফয়সালা করে দিয়েছি।’
হুদাইবিয়ার সন্ধির চুক্তিপত্রটি নিম্মে প্রদত্ত হলো:
وَلَمَّا صَدَّتْ