জুলাই আন্দোলন

ক্ষমা করে দিতেও পারেন। যেখানে মানুষ ইবাদত করার পরেও নিশ্চিত নয় সে ক্ষমা প্রাপ্ত হবে কি না, সেখানে এই লোক ঘোষনা দিয়ে দিচ্ছে ইবাদত না করে বিড়ি খেলেও ক্ষমা পেতে পারে, যদি ঐ দলের নির্বাচনী প্রতীকের প্রচার করে।

একজন বলল সব ফরজের চেয়েও বড় ফরজ তার দলের মার্কাকে ভোট দেয়া। মানে কালেমা, নামাজ, রোজা, হজ্জ ও যাকাতের চেয়েও বড় ফরজ তার মার্কাকে জয়ী করে দেয়া। যে ফরজ মহান আল্লাহ নির্ধারণ করেছেন সেই ফরজকে এরা অস্বীকার করে নিজেদের রাজনৈতিক স্বার্থকে মানুষের কাছে ফরজ হিসাবে ঘোষণা দিয়ে দিচ্ছে।

আরও কয়েকজন বলল, তাদের দলকে ভোট দিলেই জান্নাত নিশ্চিত। যে জান্নাতের নিশ্চয়তা স্বয়ং রাসূল (সাঃ) তাঁর অতি আদরের কন্যা ফাতিমা (রাঃ)কেও দেননি এরা এদের দলকে ভোট দিলে সেই জান্নাতের কনফার্মেশন দিয়ে দিচ্ছে। আপনি বুঝতে পারছেন এরা নিজেদের রাসূল (সাঃ) এরচেয়ে ক্ষমতাবান হিসাবে প্রচার করছে? (নাউযুবিল্লাহ)

এরাই বলেছে কৃষ্ণ আর মূসা এক, রোজা আর পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ, সূর্য এদের জন্যে থেমে যায় সহ আরও ভয়ংকর ভয়ংকর সব ইসলাম অবমাননাকর বক্তব্য।

খুবই আশ্চর্যের বিষয় হল এদের দলের একটা সিঙ্গেল কর্মী সমর্থককে আপনি খুঁজে পাবেননা যে এই বক্তব্যের সমালোচনা করেছে। যে এদের এই বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করেছে।

বরং আমরা যারা ধর্মীয় মূল্যবোধ থেকে এদের এই ঘৃণ্য বক্তব্যের সমালোচনা করেছি এখনও করছি তাদেরকে এদের শতশত কর্মী সমর্থকরা বিভিন্ন তকমা দিয়ে তীব্র আক্রমণে নাজেহাল করার প্রজেক্ট বাস্তবায়ন করে যাচ্ছে।

এবং সবচেয়ে ভয়ংকর হল এরা
এদের আক্রমণে আমাদের ইসলাম বিদ্বেষী প্রমাণের এক চক্রান্ত বাস্তবয়নের চেষ্টা করছে। অর্থাৎ এইভাবে এদের সমালোচনা করাটাকে এরা ইসলাম বিদ্বেষী হিসাবে ট্যাগ দিয়ে আমাদের মার্ক করে রাখছে। এদের কাছে ধর্মের চেয়েও তাদের দল