জুলাই আন্দোলন

এক্টিভিস্ট ও ইউটিউবারের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন। আমার কাছেও আমন্ত্রণ এসেছিলো, তবে আমি যেহেতু সর্বদা রাজনীতিক ক্ষমতাধর মানুষদের সাথে ঘনিষ্ঠ হওয়া থেকে দূরে থাকি, তাই বিনয়ের সাথে না করি (কারণ কখন কার সমালোচনা করতে হয় ঠিক নেই)। তবে জানিয়ে দিই যে, ছাত্রদের রক্ষায় আমি ব্যক্তিগত ক্যাপাসিটিতে কাজ করবো। জুলাইয়ের ২২ তারিখে আমি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি লিখি। ছাত্রদের বাঁচাতে। চিঠিটির কপি ও ইউএসপিএস রিসিপ্ট তারেক রহমানের ঘনিষ্ঠ আমার সেই বন্ধুর কাছে আছে। এ ধরণের চিঠি আমি দেশ ও মানুষের পক্ষে সর্বদাই লিখি, ভবিষ্যতেও লিখবো। এমনকি তা তারেক রহমান বা বিএনপির বিরুদ্ধে গেলেও।

(৬) জুলাইয়ের শেষ সপ্তাহে তারেক রহমান বিএনপিপন্থী চিকিৎসক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে একাধিক মিটিং করেন। চিকিৎসকদের নির্দেশ দেন, যেকোনো মূল্যে আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে। ঢাকা ও জেলা পর্যায়ের অনেকগুলো বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ও ডায়াগনস্টিক সেন্টার তখন এ কাজে সংযুক্ত হয়েছিলো। বিএনপিপন্থী বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষকরা আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন।

(৭) ৩ আগস্ট রাতে তারেক রহমান জেলা পর্যায়ের নেতাদের সাথে একাধিক টেলিফোন মিটিং করেন। নির্দেশ দেন, যেকোনো মূল্যে সর্বোচ্চ মানুষ নিয়ে ঢাকায় প্রবেশ করতে হবে। ৪ আগস্ট ভোর থেকেই নারায়ণগঞ্জ, চিটাগাং রোড, গাজীপুর, সাভার, দোহার, বিক্রমপুর, এসব এলাকায় লাখ লাখ বিএনপি ও ছাত্রদলকর্মী জড়ো হতে থাকে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে সমন্বয়ের দায়িত্বে থাকে ছাত্রদল ও বিএনপি’র আলাদা একটি দল। ঢাকায় তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন মির্জা আব্বাস পরিবার। ঢাকার শাহজাহানপুর, উত্তরা, যাত্রাবাড়ি, আব্দুল্লাহপুর, ও দোহারের হাজার হাজার বাসাবাড়িতে তখন বিএনপির কর্মীরা রাত কাটিয়েছে।

(৮) ছাত্র সমন্বয়কদের সাথে
ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে যোগাযোগ রক্ষা করেন ছাত্রদল সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক নাসির, ও