ও আমান উল্লাহ আমান। এই পুরো প্রক্রিয়ায় শিবির বা জামাতের কাউকে সামনে খুঁজে পাওয়া যায়নি। বরং তাদের অনেকেই ছাত্রলীগ সেজে ছাত্রদের পেটাচ্ছিলো। কেবল সরকার পতন নিশ্চিত হওয়ার পর তারা সামনে আসে, এবং পুলিশ হ/ত্যা, থানা পোড়ানো, থানার অস্ত্র লুটপাট— এগুলো করতে থাকে। এক পর্যায়ে থানাগুলো বাঁচাতে তারেক রহমান নিজে সক্রিয় হন। ৫ আগস্ট রাতে ছাত্রদল, যুবদল, বিএনপি সংঘবদ্ধ হয়ে থানা পাহারা দিতে শুরু করে। বহু দারোগা, কনস্টেবল, মুন্সি সেদিন বিএনপি কর্মীদের বাড়িতে আশ্রয় নিয়েছিলো।
আপাতত এই তথ্যগুলোই পাবলিকলি প্রকাশ করলাম। আরও অনেক বিষয় জানি, সময় হলে বলবো।”
—মহিউদ্দিন মোহাম্মদ
প্রতিক্রিয়া / ১০ জানুয়ারি ২০২৫
২
আমরা লীগকে ফ্যাসিস্ট বলতাম, কারন তারা মানুষের লেখা ও বলার স্বাধীনতা, সমালোচনা করার স্বাধীনতাকে রোধ করে দুর্বিত্তায়নের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করে একক আধিপত্যবাদ স্থায়ীকরনের চেষ্টা করেছিল।
জুলাই আন্দোলনের পরেই আমি একটা অপছন্দনীয় সন্দেহে ভীষণ ভীত ছিলাম। সন্দেহটা ছিল মজলুমের ফ্যাসিস্ট হিসাবে আবির্ভূত হওয়া।
ইতিহাস বলে কিছু কিছু ক্ষেত্রে মজলুম যখন সুযোগ পেয়ে যায় তখন সে পূর্বের ফ্যাসিস্টের চেয়েও ভয়ংকর রূপ ধারন করে।
খুবই দুঃখজনকভাবে আমরা সেই ভয়ংকরতম ফ্যাসিস্টের মুখোমুখি হয়েছি। এই ফ্যাসিস্ট তার অন্যতম অস্ত্র হিসাবে ধর্মকে ব্যবহার করে তাদের সমালোচনার পথ রুদ্ধ করার চেষ্টা করছে।
ক্লিয়ার করছি।
গত কয়েকদিন ধরেই আমরা ভয়ংকর কিছু ইসলাম অবমাননার সম্মুখীন হচ্ছি। এদের বেশিরভাগই সুস্পষ্টভাবে শিরকের পর্যায়ে পড়ে যায়।
গতকালই একজন বললো তার নির্বাচনী আসনের মনোনয়ন কুরবানী করা হযরত ইব্রাহীম (আঃ) এর সন্তান ইসমাইল (আঃ) কে কুরবানী করার চেয়েও বড় ত্যাগের।
একদম নূন্যতম ইসলামীক শিক্ষা থাকলে, ঈমান থাকলে একজন মানুষ এই ভয়ংকর ইসলাম অবমাননাকর বক্তব্যের তীব্র সমালোচনা করবেই।
আরেকজন বললো, ইবাদত না করেও বিড়ি টেনে তার দলীয় প্রতিকের প্রচার
