মাহমুদুর রহমান এর মেনাফেকী

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মাহমুদুর রহমানের কোন ভূমিকা ছিল না। ৪ আগস্ট বিকেলে আমি উনাকে অনুরোধ করি একটি ভিডিও বার্তা দেওয়ার জন্য। উনি সময় নিলেন একটু ভেবে দেখার জন্য। তারপর সম্ভবত কারো সাথে আলাপ পরামর্শ করে উনি আমার সাথে জুমে বসে ভিডিও বার্তাটা দিলেন। সেটা বিএনপি’র আইসিটি টিমের মাধ্যমেই বিএনপি’র বিভিন্ন পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হয়েছিল। পুরো গণঅভ্যুত্থানে উনার ভূমিকা এইটুকুই। সেই কারণে উনার জানা নেই ওই গণঅভ্যুত্থানে সামনে এবং পেছন থেকে কারা কাজ করেছিল; কারা কাজ করিয়েছিল।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই আন্দোলনে অংশগ্রহণ না করলে কি ঘরে বসে বসে ৪২১ জন নেতাকর্মী গুলি খেয়ে মারা গিয়েছিল? কার নির্দেশে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেটা কি মাহমুদুর রহমান বোঝে না? বিএনপি’র বাইরেও যুগপদ আন্দোলনে থাকা অন্য শরিক দলের মধ্যে যারা রাজপথে ছিল তাদের নেতাদের জিজ্ঞেস করলেও মাহমুদুর রহমান জানতে পারবেন, তারেক রহমান আন্দোলন সম্পর্কে কতটুকু জানতেন। জোনায়েদ সাকি, নুরুল হক নুর, রাশেদ খান, মোহাম্মদ তারেক রহমান, এমনকি খোদ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিক পর্যন্ত প্রকাশ্য জনসভায় স্বীকার করেছেন ওই আন্দোলনের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কত বড় ভূমিকা ছিল!

নেহায়েত ছোটলোক না হলে মাহমুদুর রহমান মুক্তিযুদ্ধের শেখ মুজিবের অনুপস্থিতির সাথে জুলাই আন্দোলনে তারেক রহমানের ভূমিকার তুলনা করতেন না।

আমরা লীগকে ফ্যাসিস্ট বলতাম, কারন তারা মানুষের লেখা ও বলার স্বাধীনতা, সমালোচনা করার স্বাধীনতাকে রোধ করে দুর্বিত্তায়নের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করে একক আধিপত্যবাদ স্থায়ীকরনের চেষ্টা করেছিল।

জুলাই আন্দোলনের পরেই আমি একটা অপছন্দনীয় সন্দেহে ভীষণ ভীত ছিলাম। সন্দেহটা ছিল মজলুমের ফ্যাসিস্ট হিসাবে আবির্ভূত হওয়া।

ইতিহাস বলে কিছু কিছু ক্ষেত্রে মজলুম যখন সুযোগ পেয়ে যায় তখন সে পূর্বের ফ্যাসিস্টের চেয়েও ভয়ংকর রূপ ধারন করে।

খুবই দুঃখজনকভাবে আমরা সেই ভয়ংকরতম ফ্যাসিস্টের মুখোমুখি হয়েছি। এই ফ্যাসিস্ট তার অন্যতম অস্ত্র হিসাবে ধর্মকে ব্যবহার করে তাদের সমালোচনার পথ রুদ্ধ করার চেষ্টা করছে।

ক্লিয়ার করছি।

গত কয়েকদিন ধরেই আমরা ভয়ংকর কিছু ইসলাম অবমাননার সম্মুখীন হচ্ছি। এদের বেশিরভাগই সুস্পষ্টভাবে শিরকের পর্যায়ে পড়ে যায়।

গতকালই একজন বললো তার নির্বাচনী আসনের মনোনয়ন কুরবানী করা হযরত ইব্রাহীম (আঃ) এর সন্তান ইসমাইল (আঃ) কে কুরবানী করার চেয়েও বড় ত্যাগের।

একদম নূন্যতম ইসলামীক শিক্ষা থাকলে, ঈমান থাকলে একজন মানুষ এই ভয়ংকর ইসলাম অবমাননাকর বক্তব্যের তীব্র সমালোচনা করবেই।

আরেকজন বললো, ইবাদত না করেও বিড়ি টেনে তার দলীয় প্রতিকের প্রচার করলে আল্লাহ ক্ষমা করে দিতেও পারেন। যেখানে মানুষ ইবাদত করার পরেও নিশ্চিত নয় সে ক্ষমা প্রাপ্ত হবে কি না, সেখানে এই লোক ঘোষনা দিয়ে দিচ্ছে ইবাদত না করে বিড়ি খেলেও ক্ষমা পেতে পারে, যদি ঐ দলের নির্বাচনী প্রতীকের প্রচার করে।

একজন বলল সব ফরজের চেয়েও বড় ফরজ তার দলের মার্কাকে ভোট দেয়া। মানে কালেমা, নামাজ, রোজা, হজ্জ ও যাকাতের চেয়েও বড় ফরজ তার মার্কাকে জয়ী করে দেয়া। যে ফরজ মহান আল্লাহ নির্ধারণ করেছেন সেই ফরজকে এরা অস্বীকার করে নিজেদের রাজনৈতিক স্বার্থকে মানুষের কাছে ফরজ হিসাবে ঘোষণা দিয়ে দিচ্ছে।

আরও কয়েকজন বলল, তাদের দলকে ভোট দিলেই জান্নাত নিশ্চিত। যে জান্নাতের নিশ্চয়তা স্বয়ং রাসূল (সাঃ) তাঁর অতি আদরের কন্যা ফাতিমা (রাঃ)কেও দেননি এরা এদের দলকে ভোট দিলে সেই জান্নাতের কনফার্মেশন দিয়ে দিচ্ছে। আপনি বুঝতে পারছেন এরা নিজেদের রাসূল (সাঃ) এরচেয়ে ক্ষমতাবান হিসাবে প্রচার করছে? (নাউযুবিল্লাহ)

এরাই বলেছে কৃষ্ণ আর মূসা এক, রোজা আর পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ, সূর্য এদের জন্যে থেমে যায় সহ আরও ভয়ংকর ভয়ংকর সব ইসলাম অবমাননাকর বক্তব্য।

খুবই আশ্চর্যের বিষয় হল এদের দলের একটা সিঙ্গেল কর্মী সমর্থককে আপনি খুঁজে পাবেননা যে এই বক্তব্যের সমালোচনা করেছে। যে এদের এই বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করেছে।

বরং আমরা যারা ধর্মীয় মূল্যবোধ থেকে এদের এই ঘৃণ্য বক্তব্যের সমালোচনা করেছি এখনও করছি তাদেরকে এদের শতশত কর্মী সমর্থকরা বিভিন্ন তকমা দিয়ে তীব্র আক্রমণে নাজেহাল করার প্রজেক্ট বাস্তবায়ন করে যাচ্ছে।

এবং সবচেয়ে ভয়ংকর হল এরা এদের আক্রমণে আমাদের ইসলাম বিদ্বেষী প্রমাণের এক চক্রান্ত বাস্তবয়নের চেষ্টা করছে। অর্থাৎ এইভাবে এদের সমালোচনা করাটাকে এরা ইসলাম বিদ্বেষী হিসাবে ট্যাগ দিয়ে আমাদের মার্ক করে রাখছে। এদের কাছে ধর্মের চেয়েও তাদের দল ও নেতা বড়। দল ও নেতার বক্তব্যই এদের কাছে ইসলাম।

আমি নিশ্চিতভাবে বলতে পারি এখন, এরা যদি কোনভাবে ক্ষমতায় আরোহন করতে পারে তবে এই দেশ থেকে ভিন্ন মতবাদ, সমালোচনার অধিকার, বাকস্বাধীনতা এবং ভিন্ন রাজনীতিকে এরা হিংস্রতার সাথে রূদ্ধ করে দিবে।

এদের কাছে এদের দল ছাড়া বাকি সকল দলই ইসলামের বিপক্ষের এবং এরা সুযোগ পেলে ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে বাংলাদেশে নতুন ফর্মেশনের বাকশাল কায়েম করবে।

নির্বাচন যত নিকটে আসবে বাংলাদেশের মানুষ এদের আরও ভয়ংকরভাবে আবিষ্কার করবে। ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে বাংলাদেশের সহজ সরল ধর্মপ্রাণ মানুষের আবেগকে পূঁজি করে এরা সেই ইসলামেরই হুকুম আহকামকে অবমাননা করবে।

আপনি আমি তা ধরতে পেরে প্রতিবাদ করবো সমালোচনা করবো? এদের কর্মী বাহিনী আমাদের ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে হত্যাযোগ্য করে তুলে ফ্যাসিজম কায়েম করবে। এরা প্রতিনিয়ত সেই পথের দিকেই এগিয়ে যাচ্ছে।