ইসলাম ও জামায়াতে ইসলামী

ও প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিএনপিপন্থী পরিবহন ব্যবসায়ীদের অনুরোধ করা হয়, জেলা পর্যায়ের সকল নেতাকর্মীর ঢাকায় আসা ও জেলা / থানা শহরে যাতায়াতের ক্ষেত্রে যেন সর্বোচ্চ সহায়তা করা হয়। ১৬ তারিখ থেকে জেলা ও থানা বিএনপি, এবং স্থানীয় ছাত্রদল / যুবদল আন্দোলনে সংঘবদ্ধভাবে অংশ নেয়া শুরু করে।

(৪) সেই সময়ে জেলা শহরগুলোতে যারা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিশেবে কর্মরত ছিলেন, তাদের বড় অংশই ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবের ব্যাচমেট / বন্ধু ছিলো। বিসিএস ৩৩/৩৪ এই ব্যাচগুলো। রাকিব তার আরেক বন্ধুকে সাথে নিয়ে ওই অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলদের অনুরোধ করে, যেন ছাত্রদের উপর কোনো গু/লি চালানো না হয়। তারা যেন অন্তত বেআইনী কোনো নির্দেশ পালন না করেন। কারণ জেলা শহরে মাঠ পর্যায়ে পুলিশ কাজ করে মূলত এসপি সদর সার্কেলের কমান্ডে।

লক্ষ করবেন, জেলা শহরগুলোতে পুলিশ তেমন সহিংস হয় নি। এর কারণ হলো এই।

এখানে আমি আরেকটি তথ্য দিতে চাই। হবিগঞ্জের বানিয়াচংয়ে গু/লির নির্দেশ দিয়েছিলো বানিয়াচং থানার তৎকালীন ওসি দেলোয়ার। এই দেলোয়ার ছিলো শিবিরের লোক। কিন্তু আওয়ামী লীগ সেজে ওসি পদ নিয়েছিলো। তাই আওয়ামী লীগের আস্থাভাজন থাকতে অতিরিক্ত আওয়ামী লীগগিরি করতে সে ৫ আগস্ট সকাল বেলা টহলে গিয়ে গুলির নির্দেশ দিয়েছিলো, যদিও জেলা পুলিশ সুপার আখতার হোসেনের সুস্পষ্ট নির্দেশনা ছিলো কোনোপ্রকার গু/লি না করতে। ওসি দেলোয়ার পরবর্তীতে গ্রেপ্তার হয়, এবং জামাতের কিছু আইনজীবী তার জামিনের চেষ্টা করে আসছে। এই দেলোয়ারের কারণে তৎকালীন আলফা থ্রি আমিনুল প্রায় মারা যেতে বসেছিলো। কিন্তু এখন সব দোষ হিন্দু এসআই সন্তোষের!

(৫) জুলাই ২০ তারিখের পর থেকে সারা দেশে আন্দোলনের নিয়ন্ত্রণ সামষ্ঠিকভাবে বিএনপি’র হাতে চলে যায়। এই সময়টাতে তারেক রহমান দলীয় কর্মী ছাড়াও বহু ফেসবুক